মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের একসঙ্গে গাওয়া গানগুলো শুনেছেন? নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জবির পাঁচ কর্মকর্তা সাময়িক বরখাস্ত পবিপ্রবিতে নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশে ওয়াই–ফাই ৮ রাউটার ছাড়ল টিপি–লিংক দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি ৪৬ বছর বয়সে মাঠে ফিরেই জয়, রোনালদিনহোর প্রত্যাবর্তনে মাতল ইতালি ২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের ৮ম টেস্ট সেঞ্চুরি করে কন্যার জন্মদিনে লিটনের বিশেষ উদযাপন সবুজ উইকেটে পাকিস্তানের পেস–আগুন, ৯৮ রানেই শেষ শ্রীলঙ্কা

পবিপ্রবিতে নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ

পবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 6

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ফ্যাসিবাদী অপশক্তির নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ জামাল হোসেন, বিভিন্ন অনুষদের ডিন এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিনিধিরা। এ সময় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, ‘পরিকল্পিত নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাস কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এসব কর্মকাণ্ডে মানুষের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতি দেশের শিক্ষাব্যবস্থা, অর্থনীতি ও অগ্রযাত্রাকে হুমকির মুখে ফেলে। দেশের স্বার্থে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।’

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পবিপ্রবিতে নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ

প্রকাশের সময় : ১০:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬