মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
২০৩০ সালে টানা ১৮ দিন পাশাপাশি চলবে ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের একসঙ্গে গাওয়া গানগুলো শুনেছেন? নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জবির পাঁচ কর্মকর্তা সাময়িক বরখাস্ত পবিপ্রবিতে নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশে ওয়াই–ফাই ৮ রাউটার ছাড়ল টিপি–লিংক দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি ৪৬ বছর বয়সে মাঠে ফিরেই জয়, রোনালদিনহোর প্রত্যাবর্তনে মাতল ইতালি ২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের

২০৩০ সালে টানা ১৮ দিন পাশাপাশি চলবে ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 3
২০৩০ সালে টানা ১৮ দিন পাশাপাশি চলবে ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ

২০৩০ সালের গ্রীষ্মে এক নজিরবিহীন সূচিগত সংঘাতের মুখে পড়তে যাচ্ছেন ক্রিকেট ও ফুটবলপ্রেমীরা। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচগুলোর সঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের শেষ দিকের ম্যাচগুলো। ফলে টানা ১৮ দিন পাশাপাশি চলবে দুই টুর্নামেন্ট।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ইতোমধ্যে ২০২৮ থেকে ২০৩৫ সাল পর্যন্ত বৈশ্বিক ক্রিকেটের নতুন সূচি অনুমোদন করেছে। সেই সূচি অনুযায়ী, ২০৩০ সালের ৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড যৌথভাবে আয়োজন করবে আসরটি।

অন্যদিকে, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার আয়োজনে ২০৩০ সালের বিশ্বকাপ হবে ৮ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত। স্পেন, পর্তুগাল, মরক্কো ও দক্ষিণ আমেরিকার তিনটি দেশে (আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে) যৌথভাবে বসবে আসরটি। ফলে দুই টুর্নামেন্টের সূচি টানা ১৮ দিন পরস্পরের সঙ্গে মিলে যাচ্ছে।

তবে ৪ জুলাই কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি আইসিসি। অবশ্য উত্তর ইউরোপে ক্রিকেট আয়োজনের জন্য গ্রীষ্মকালীন আবহাওয়ার সীমিত সময়সীমার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়ে থাকতে পারে। পাশাপাশি এপ্রিল ও মে মাসে আইপিএলের সূচি এবং আগস্ট মাসে ইংল্যান্ডের ঐতিহ্যগত টেস্ট ও ঘরোয়া ক্রিকেটের মৌসুমের সঙ্গে সংঘাত এড়ানোর বিষয়টিও আলোচনায় এসেছে বলে ধারণা করা হচ্ছে।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

ঐতিহাসিকভাবে ছেলেদের ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপের সূচি এই ধরনের সংঘাত এড়িয়ে নির্ধারণ করা হয়েছে। চার বছর পরপর অনুষ্ঠিত হওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সাধারণত ফিফা বিশ্বকাপের এক বছর আগে আয়োজন করা হয়। ফলে দুই খেলার সবচেয়ে বড় আসর সাধারণত একই বছরে পড়ে না।

যদিও ২০১০, ২০১৪ ও ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফিফা বিশ্বকাপের সঙ্গে একই বছরে অনুষ্ঠিত হয়েছে, সেসব আসর ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে শেষ হয়েছিল। অর্থাৎ জুনে ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগেই শেষ হয়েছিল ক্রিকেটের টুর্নামেন্ট।

তবে ২০৩০ সালের আসর সেই ধারায় ব্যতিক্রম ঘটাতে যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের সঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও এখনো কোনো সংস্থাই দুই টুর্নামেন্টের বিস্তারিত সূচি প্রকাশ করেনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২০৩০ সালে টানা ১৮ দিন পাশাপাশি চলবে ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ

প্রকাশের সময় : ১০:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬