মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেপ্তার হরিণাকুন্ডুতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার ডার্ক ওয়েব কী, যেভাবে কাজ করে নৈরাজ্যের প্রতিবাদে পাংশা-কালুখালীতে এমপি হারুন অর রশিদের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পর্তুগালের হারে খুশি রোনালদোর মা: কোচ বললেন, ‘মা তো মা-ই’ তিন জেলাকে যুক্ত করে ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা কোথায় ১৭৮ ওয়েবসাইটে হ্যাকারদের হামলা, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারী আজকের ই-পেপার (১৭ নভেম্বর) মেসিকে আর্জেন্টিনার কোচ হওয়ার আমন্ত্রণ স্কালোনির, দলে ফিরছেন এমি মার্তিনেজ

হরিণাকুন্ডুতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 1

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা ও মসুরের বীজ এবং সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন, হরিণাকুন্ডু প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপনসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন বলেন, সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন ধরনের কৃষি প্রণোদনা দিয়ে যাচ্ছে। সরিষা ও মসুরের আবাদ বৃদ্ধি করা সম্ভব হলে একদিকে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন, অন্যদিকে দেশের ভোজ্যতেল ও ডালের চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি কৃষকদের সঠিক সময়ে ও সঠিক পদ্ধতিতে বীজ বপনের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা ও মসুরের বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হরিণাকুন্ডুতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশের সময় : ০২:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬