গুরুত্বপূর্ণ সংবাদ:
তোমাকে পাবো না জেনেও

শফিউল আলম
- প্রকাশের সময় : ০১:৩৬:২১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 2

তোমাকে পাবো না জেনেও অনেক ভালোবেসে ছিলাম- দূর থেকে,
পঁচিশ বছর আগে।
কী ব্যাকুল আকাঙ্ক্ষা ছিল তোমাকে পাবার!
আবার ভয়ও ছিল হারাবার;
পেয়েও যদি হারাই।
আর তোমাকে পাবোই তারও কোনো নিশ্চয়তা ছিল না।
এই দোলাচল চিত্তের কারণে,
নিজের ভালোলাগা অনুভূতিকে, নিজের মনেই কবর দিয়েছি সঙ্গোপনে।
তোমাকে জানানো হয়নি আজও।
এখন জানিও না তুমি কোথায় আছো! তুমি যদি জানতে,
কী ব্যাকুল তৃষ্ণা ছিল দুচোখে আমার-
কাছে বসে তোমাকে একটু দেখার।
তৃষ্ণা মেটাতে পারি নি।
চোখের ভাষাও তখন তুমি বুঝনি।
হয়তো বুঝতেও চেষ্টা করেনি ক্ষণিকের জন্য।
তোমাকে যদি একবারে পেয়ে যেতাম, লিখতাম না কোন বিরহ গাঁথা
সৃষ্টি হতো রোমান্টিক গান, কবিতা, গল্প, উপন্যাস শতশত।
জেনে রেখো, তোমাকে না পেয়েও আজও ভালোবাসি অবিরত।
Tag :























