বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ক্লডের ভুলে মুছে গেল অধ্যাপকের এক বছরের লেকচার নোট ব্রায়ান লারা যদি শিল্পী হন, আমি তো কসাই: শহীদ আফ্রিদি বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক, ৫০ অভিবাসীকে ফেরত পাঠালো গ্রিস বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন শেবাগের ছেলে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৫০ বছরেও কেন বিয়ে করেননি সাইফের বোন সাবা উত্ত্যক্তের অভিযোগে কোচিং থেকে বহিষ্কার, ‘সেই ক্ষোভে’ স্কুলছাত্রীকে ছুরিকাঘাত হামজার আশা, হামজার বিশ্বাস দুপুরের মধ্যে ঢাকায় আবারও বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ আইজিপির

বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক, ৫০ অভিবাসীকে ফেরত পাঠালো গ্রিস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:৫৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 1

অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন নাগরিককে বিশেষ চার্টার ফ্লাইটের মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে গ্রিস। দেশটির অভিবাসন ও শরণার্থীবিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে মো. হাসান (২৭) নামের এক বাংলাদেশি যুবক রয়েছেন। গ্রিসের নাফপ্লিও শহরে অবৈধভাবে বসবাসের পক্ষে প্ররোচনা দিয়ে টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, গত জুনে প্রকাশিত একটি টিকটক ভিডিওতে হাসান নাফপ্লিও শহরে কাজের সুবিধার কথা প্রচার করেন। সেখানে তিনি দাবি করেন, বৈধ কাগজপত্র না থাকলেও যে কেউ সেখানে থাকতে পারবেন এবং দীর্ঘদিন অবস্থান করলেও পুলিশের নজরে আসার আশঙ্কা নেই।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গ্রিক কর্তৃপক্ষের নজরে আসে এবং পুলিশ তদন্ত করে তাঁকে শনাক্ত করে। এরপরই দেশটির অভিবাসন আইন অনুযায়ী হাসানের বিদ্যমান রেসিডেন্স পারমিট বাতিল করা হয় এবং তাঁর আশ্রয়ের আবেদনও প্রত্যাখ্যান করা হয়। জানা গেছে, মৌলভীবাজারের বাসিন্দা হাসান প্রায় চার থেকে পাঁচ বছর ধরে গ্রিসে অবস্থান করছিলেন।

অভিবাসন মন্ত্রী থানোস প্লেভরিস জানান, অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ এবং দেশের অভিবাসন নীতি কঠোরভাবে কার্যকর করার অংশ হিসেবেই বাংলাদেশ ও পাকিস্তানের এই ৫০ নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় গ্রিসে বসবাসরত সাধারণ বাংলাদেশি প্রবাসীদের মধ্যে চরম উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে। প্রবাসীদের অভিযোগ, সস্তা জনপ্রিয়তা ও ভিউ পাওয়ার আশায় সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধভাবে বসবাসের সুযোগ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এ ধরনের কাণ্ডজ্ঞানহীন আচরণের কারণে সাধারণ ও বৈধ প্রবাসী বাংলাদেশিদের সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি সামগ্রিক বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক, ৫০ অভিবাসীকে ফেরত পাঠালো গ্রিস

প্রকাশের সময় : ১০:৫৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬