শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:১১:০০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 7

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো নারী ও শিশুসহ সাত বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। নিহতরা সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা এবং তাদের মধ্যে একই পরিবারের চারজন ও অপর পরিবারের তিনজন রয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নিহত বাংলাদেশিরা একটি গাড়িতে করে মদিনা থেকে জেদ্দার উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজন নিহত হন।

নিহতরা সবাই সৌদি আরবের ‘আল আবির কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানি’র কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্য। প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের তথ্যমতে, নিহতদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান এবং তার দুই ছেলে ও এক মেয়ে। এছাড়া একই কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যাশিশুও এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মরদেহ বর্তমানে মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

প্রকাশের সময় : ০৪:১১:০০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬