গ্রাফিকস কার্ড কেনার সময়…

- প্রকাশের সময় : ০৩:০০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 2

গ্রাফিকস কার্ড কেবল গেমারদের জন্যই নয়, একই সঙ্গে ডিজাইনার, ভিডিও এডিটর, থ্রিডি মডেলার এবং এআই ডেভেলপারদের মতো ক্রিয়েটরদের জন্য কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একটি সেরা গ্রাফিকস কার্ড নির্বাচন করতে কেবল শীর্ষ মডেলের পেছনে না ছুটে কাজের ধরন অনুযায়ী কিছু মৌলিক বিষয় বিবেচনা করা উচিত। সৃজনশীল পিসির জন্য গ্রাফিকস কার্ড কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন।ভির্যাম মেমোরি: সৃজনশীল কাজের ক্ষেত্রে ভির্যাম সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এআই মডেল তৈরি, হাই-রেজোল্যুশন ভিডিও সম্পাদনা বা থ্রিডি রেন্ডারিংয়ের জন্য বেশি ভির্যাম প্রয়োজন। ১৬ জিবি ভির্যাম বেশির ভাগ সাধারণ কাজের জন্য যথেষ্ট। তবে ভারী এআই ও সিমুলেশন কাজের জন্য ৩২ জিবি ভির্যামের প্রয়োজন হয়। নতুনদের জন্য বাজেট কম থাকলে ৮ জিবি ভির্যাম দিয়ে কাজ শুরু করা সম্ভব।
প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য
কাজের ধরন অনুযায়ী পারফরম্যান্স: শুধু ভির্যামের পরিমাণ বেশি হলেই হবে না, কার্ডের প্রসেস করার গতি ও ব্যান্ডউইডথ কেমন, তা-ও দেখা জরুরি। রেন্ডারিং বা জটিল দৃশ্য সম্পাদনা করার জন্য শক্তিশালী কোর ও ক্লক স্পিড প্রয়োজন।আকৃতি ও এয়ারফ্লো: আধুনিক শক্তিশালী গ্রাফিকস কার্ডগুলো আকারে বেশ বড় হয় এবং এগুলোতে তিনটি ফ্যান থাকে। তাই এটি পিসি কেসিংয়ে সঠিকভাবে আঁটবে কি না নিশ্চিত হতে হবে। ছোট কেসিং বা একাধিক গ্রাফিকস কার্ড ব্যবহার করতে চাইলে কম পুরুত্বের (যেমন ২.৫ স্লট) স্লিম কার্ড বেছে নিতে হবে।
প্রয়োজনীয় পোর্টের উপস্থিতি: একাধিক মনিটর সেটআপের জন্য ডিসপ্লে পোর্ট এবং এইচডিএমআই পোর্টের সুবিধা প্রয়োজন। অনেকে কাজের সুবিধার জন্য ইউএসবি টাইপ-সি ভিডিও আউটপুট পছন্দ করেন, যা কেনাকাটার সময় দেখে নেওয়া ভালো।প্রযুক্তির সহায়তা: সাম্প্রতিক প্রজন্মের গ্রাফিকস কার্ডে এআই-ভিত্তিক প্রযুক্তি যুক্ত থাকে, যা ভিডিও প্রসেসিং ও রেন্ডারিংয়ের গতি বহুগুণ বাড়িয়ে দেয়।আপনার কাজের চাহিদা ও বাজেট: সঠিকভাবে পর্যালোচনা করে উপযুক্ত গ্রাফিকস কার্ড নির্বাচন করলে দীর্ঘদিন স্বাচ্ছন্দ্যে কাজ করা সম্ভব।সূত্র: আসুস ডটকম
























