‘সারা দুনিয়ায় থিয়েটার বেঁচে আছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়’

- প্রকাশের সময় : ০১:৪৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 8

নির্দেশক ও অভিনেত্রী ত্রপা মজুমদার। বাবা রামেন্দু মজুমদার ও মা ফেরদৌসী মজুমদার—দুজনেই শিল্পী হওয়ায় ছোটবেলা থেকেই শিল্পের আবহেই বেড়ে উঠেছেন তিনি। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। নিজের নাট্যদল থিয়েটারের জন্য ২০ বছর আগে ‘মুক্তি’ নাটক নির্দেশনা দেন। বাবা-মাকে নিয়ে নির্দেশনা দিয়েছেন ‘লাভ লেটার্স’। নাটকটি বেশ প্রশংসা পেয়েছে।
ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য
মঞ্চনাটকসহ বিভিন্ন বিষয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন ত্রপা মজুমদার।
‘লাভ লেটার্স’ মঞ্চনাটক সম্পর্কে ত্রপা মজুমদার বলেন, ‘শুরুতে অভিনয় করার কথা ছিল প্রয়াত নাট্যজন আলী যাকের কাকার। তার খুব ইচ্ছে ছিল ফেরদৌসী মজুমদারের সঙ্গে মঞ্চে একসঙ্গে অভিনয় করার। আমিও চেয়েছিলাম, কীভাবে দুজন খ্যাতিমান শিল্পীকে একসঙ্গে মঞ্চে আনা যায়। এরপর আলী যাকের কাকার বাসায় নাটকটির পাঠ করা হয়। তখন তার মধ্যে প্রচণ্ড আগ্রহ ও উত্তেজনা ছিল। কিন্তু কিছুদিন পর তার শরীর খারাপ হতে শুরু করে। কয়েক মাস অপেক্ষা করি। পরে তিনি বললেন, “তোমরা শুরু করো”।’
‘আমরা থিয়েটারের সবাই বিশ্বাস করি, আলী যাকের কাকা সব সময় আমাদের সঙ্গে আছেন। তার শুভকামনা, আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সঙ্গে রয়েছে।’
দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা
তিনি আরও বলেন, ‘এই নাটকে তো শুধু বসেই কাজ করতে হয়। তারপরও চেষ্টা করেছি, কীভাবে আরও কিছু করা যায়, কী যোগ করলে নাটকটি আরও ভালো হবে, দর্শকদের বেশি ভালো লাগবে। নাটকটিতে সংগীত একটি বড় বিষয়। কলকাতায় গিয়ে সেখানকার সংগীত ব্যবহারের অনুমতি নিয়ে এসেছি। সব মিলিয়ে প্রযোজনাটি যতটা ছিমছাম ও সুন্দর করা যায়, সেভাবেই করেছি।’
এক প্রশ্নের জবাবে ত্রপা মজুমদার বলেন, ‘সব সময় ভেবেছি, চরিত্র দুটি যেন ভিন্ন মনে হয়। দুজনের সমন্বয়, প্রেম ও ভালোবাসা যেন ফুটে ওঠে। এত জ্যেষ্ঠ দুজন শিল্পীর মঞ্চে অভিনয় দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে। বহু বছর মঞ্চে নাটক দেখেন না—এমন অনেক দর্শকও “লাভ লেটার্স” দেখতে এসেছেন।’
থিয়েটারের ‘মুক্তি’ নাটক নির্দেশনা দিয়ে প্রশংসা পেয়েছেন ত্রপা মজুমদার। নাটকটির শততম মঞ্চায়নও হয়েছে। এতে অভিনয় করেন ফেরদৌসী মজুমদারও।























