ফিডব্যাকের ৫০ বছর: সারাদেশে কনসার্টসহ আরও যত পরিকল্পনা

- প্রকাশের সময় : ০৩:০০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 13

বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম পথিকৃৎ ফিডব্যাক তাদের পাঁচ দশকের পথচলা উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে ‘ফিডব্যাক: ৫০ নট আউট’ শিরোনামে আয়োজন করা হবে বিশেষ কনসার্টসহ নানা অনুষ্ঠান।
ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য
আজ শনিবার দ্য ডেইলি স্টার সেন্টারে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ব্যান্ডটি।
কিবোর্ডে সুরের জাদুতে শ্রোতাদের কয়েক দশক ধরে মুগ্ধ করে রেখেছেন ফিডব্যাকের জ্যেষ্ঠ সদস্য ফোয়াদ নাসের বাবু।
তিনি বলেন, ‘পাঁচ দশক ধরে শ্রোতাদের হৃদয়ে টিকে থাকা একটি ব্যান্ডের জন্য সত্যিই আনন্দের বিষয়। এই পথচলা কেবল আমাদের একার নয়; এই যাত্রায় জড়িত ছিলেন অসংখ্য সদস্য, গীতিকার, সুরকার এবং সর্বোপরি আমাদের কোটি অনুরাগী ও শ্রোতা।’
দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা
১৯৭৭ সালের অক্টোবরে যাত্রা শুরু করা ফিডব্যাক পা রেখেছে ৫০তম বছরে। এ উপলক্ষে বছরজুড়ে চলবে নানা আয়োজন। থাকবে জনপ্রিয় গানগুলোর নতুন পরিবেশনা, নতুন গান প্রকাশ এবং দেশের বিভিন্ন স্থানে কনসার্ট।
বছরব্যাপী আয়োজনের পরিকল্পনা তুলে ধরে বাবু বলেন, ‘আমরা চট্টগ্রাম দিয়ে শুরু করব। কারণ, আমাদের মনে হয় সেখানে আমাদের ভক্তের সংখ্যা বেশি।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই, আমাদের সাবেক সদস্যদের এবং এই দীর্ঘ যাত্রায় যারা যুক্ত ছিলেন, তাদের সবাইকে এক করতে। আয়োজনটিকে স্মরণীয় করে রাখতে চাই আমরা।’























