বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

ইমরান খানের ‘ভারত ছাড়ার’ নোটিশের বিরুদ্ধে আবেদনের শুনানি ২৬ অক্টোবর

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 5
ইমরান খানের ‘ভারত ছাড়ার’ নোটিশের বিরুদ্ধে আবেদনের শুনানি ২৬ অক্টোবর

ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে বলিউড অভিনেতা ইমরান খানের করা আবেদনের শুনানি আগামী ২৬ অক্টোবর হবে বলে জানিয়েছে বোম্বে হাইকোর্ট।

ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য

আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নাগরিক ও ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী ইমরানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছিল। রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার কারণে মুম্বাইয়ের বিদেশি নাগরিক নিবন্ধন দপ্তর (এফআরআরও) এ নির্দেশ দেয়।

তবে ওই নির্দেশকে স্বেচ্ছাচারী, বেআইনি ও অসাংবিধানিক আখ্যা দিয়ে গত ১৭ অক্টোবর বোম্বে হাইকোর্টে আবেদন করেন ইমরান। তিনি এ সংক্রান্ত নোটিশ বাতিলের আবেদন জানিয়েছেন।

দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা

সোমবার ইমরানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ভেঙ্কটেশ ধোন্দ প্রধান বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠী ও বিচারপতি অদ্বৈত শেঠনার বেঞ্চে আবেদনটি জরুরি ভিত্তিতে শুনানির জন্য উপস্থাপন করেন। পরে আদালত ২৬ অক্টোবর শুনানির দিন ধার্য করে।

আবেদনে ইমরান দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ব্যক্তিদের প্রচারণার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ স্বাধীনভাবে পরিস্থিতি যাচাই না করে জনচাপের মুখে নির্দেশটি জারি করেছে বলেও অভিযোগ তার।

১৪ অক্টোবরের নোটিশ বাতিলের পাশাপাশি এর কার্যকারিতা স্থগিত রাখার আবেদন করেছেন ইমরান। একই সঙ্গে তাকে দেশ থেকে বের করে দেওয়া, তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি, কালো তালিকাভুক্ত করা কিংবা ওসিআই মর্যাদায় হস্তক্ষেপের মতো পদক্ষেপ থেকে কর্তৃপক্ষকে বিরত রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইমরান খানের ‘ভারত ছাড়ার’ নোটিশের বিরুদ্ধে আবেদনের শুনানি ২৬ অক্টোবর

প্রকাশের সময় : ০২:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬