গুরুত্বপূর্ণ সংবাদ:
বোঁচাগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা

বোঁচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
- প্রকাশের সময় : ০১:০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 18

দিনাজপুরের বোঁচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বোঁচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন জামালসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
Tag :

























