গুরুত্বপূর্ণ সংবাদ:
রিয়াদের বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 5

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি সরাসরি বিমানবন্দরে আঘাত হেনেছে এবং এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে সৌদি আকাশসীমা ব্যবহারে বিভিন্ন বিমান সংস্থা, কর্মী ও যাত্রীদের সতর্ক করেছিল গোষ্ঠীটি। সেই সতর্কবার্তা পুনর্ব্যক্ত করে সামরিক মুখপাত্র জানান, মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের বাকি আকাশসীমা এড়িয়ে চলা উচিত।
Tag :

























