সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

ইরানে হামলার খেসারত দিচ্ছে মার্কিনিরা: বিল ক্লিনটন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 2
পরিকল্পনাহীন সামরিক অভিযানের কারণে মার্কিন নাগরিকদের চড়া মূল্য দিতে হচ্ছে উল্লেখ করে ইরানে মার্কিন হামলার তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তাঁর মতে, কোনো স্পষ্ট প্রস্থান পরিকল্পনা (এক্সিট প্ল্যান) ছাড়া পরিচালিত এই অভিযানের সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির জ্বালানি বাজারে; যার ফলে পেট্রলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বোঝা বইতে হচ্ছে সাধারণ জনগণকে।
সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, কোনো যুদ্ধ শুরু করার আগে কীভাবে তার সমাপ্তি ঘটবে এবং প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি এড়ানো যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কৌশল থাকা আবশ্যক। কিন্তু যথাযথ প্রস্তুতি ও দূরদর্শিতা ছাড়া সামরিক অভিযানে জড়ানোয় শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, এর অর্থনৈতিক অভিঘাত এসে পড়েছে দেশের সাধারণ মানুষের ওপর।
একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর সমালোচনা করে তিনি দুর্নীতি এবং লোকদেখানো প্রকল্প বাস্তবায়নের অভিযোগ তোলেন।
মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেল সরবরাহ ও পরিবহন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে, যার প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক অর্থনীতিতে। ক্লিনটনের মতে, যুদ্ধ শুরুর আগে সম্ভাব্য পরিণতি ও তা থেকে নিরাপদে বেরিয়ে আসার পথ বিবেচনায় রাখা যেকোনো নেতৃত্বের জন্য অত্যন্ত জরুরি। (সূত্র: ডন নিউজ)
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানে হামলার খেসারত দিচ্ছে মার্কিনিরা: বিল ক্লিনটন

প্রকাশের সময় : ০৮:৩৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬