শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজধানীর ছয় রুটে কাল থেকে ছয় কোম্পানির বাস চলাচলের পরিকল্পনা আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ নির্বাচন: চিফ হুইপ শ্রমিক অসন্তোষে কোনাবাড়ি-চন্দ্রা সড়কের সব পোশাক কারখানায় ছুটি নওগাঁয় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক ৮৯ বছর পর ইন্দোনেশিয়ায় দেখা মিলল বিরল বিষধর প্রাইমেটের রাজবাড়ীর প্রথম নারী আইনজীবী দেবাহুতি চক্রবর্তীকে অশ্রুসিক্ত বিদায় এমবাপ্পেকে ২৮ পয়েন্টে হারিয়ে ব্যালন ডি’অর জিতেছেন কেইন, অন্যরা কে কত নতুন রূপে ফিরছে ‘দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য ফ্রগ’ ২০০ কোটি রুপির প্রতারণা মামলা: নোরা ফাতেহিকে আদালতে তলব সেফটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, সাড়ে ৩ বছর পর হত্যার রহস্য উদ্ঘাটন

নতুন রূপে ফিরছে ‘দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য ফ্রগ’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫১:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 5

একবার স্থগিত হওয়ার পর নতুন পরিকল্পনায় ফিরছে ডিজনির জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্র ‘দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য ফ্রগ’। স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাসের জন্য চলচ্চিত্রটির গল্প অবলম্বনে একটি বিশেষ মিউজিক্যাল প্রজেক্ট নির্মাণের কাজ চলছে।

সম্প্রতি এসসিএডি সাভানা ফিল্ম ফেস্টিভ্যালে এক সাক্ষাৎকারে ডিজনি অ্যানিমেশন স্টুডিওর প্রধান সৃজনশীল কর্মকর্তা জ্যারেড বুশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য ফ্রগ’-এর জগৎকে কেন্দ্র করে নতুন গান ও মূল কলাকুশলীদের নিয়ে একটি সম্পূর্ণ নতুন মিউজিক্যাল গল্প তৈরি করা হচ্ছে।

এটি দীর্ঘ কোনো ধারাবাহিক কিংবা ছোট পর্বের সংকলন হবে না। বরং বিশেষ একক টিভি স্পেশাল হিসেবে দর্শকদের সামনে আনা হবে।

এর আগে ডিজনি প্লাসে রাজকুমারী টিয়ানাকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ মিউজিক্যাল সিরিজ তৈরির পরিকল্পনা ছিল। তবে স্ট্রিমিং কৌশলে পরিবর্তনের অংশ হিসেবে গত বছরের মার্চে প্রকল্পটি স্থগিত করে ডিজনি।

এবার নতুন পরিকল্পনায় কাজ এগিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি। মূল চলচ্চিত্রের অভিনয়শিল্পী ও গায়কেরা নতুন প্রজেক্টে আবারও কণ্ঠ দেবেন বলে জানা গেছে। তবে এর মুক্তির তারিখ ও গল্পের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

মূল চলচ্চিত্র মুক্তির পর থেকেই এর পরবর্তী কিস্তির অপেক্ষায় ছিলেন ভক্তরা। নতুন এই মিউজিক্যাল প্রজেক্টের ঘোষণায় তাই অ্যানিমেশনপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নতুন রূপে ফিরছে ‘দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য ফ্রগ’

প্রকাশের সময় : ০৪:৫১:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬