Dhaka ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়া হবে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সড়কমন্ত্রী কালুখালীর মদাপুরে ১৩ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময় পত্নীতলায় ৫০০ লিটার ওয়াশ ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে গাভী পালনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মান্দায় ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় ৩ জেলের কারাদণ্ড, জাল ও ইলিশ জব্দ বাংলাদেশের নদীপথে ভারতের নতুন বাণিজ্যযাত্রা রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির ভিডিও ভাইরাল, তদন্তে নামল জার্মান পুলিশ রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার মার্কিন সহায়তা বন্ধের জবাবে রুশ তেল শোধনাগারে পুনরায় হামলার ঘোষণা জেলেনস্কির

মান্দায় ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ 
  • প্রকাশের সময় : ০৬:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 16

নওগাঁর মান্দায় ৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ কাউছার হোসেন ওরফে দিপু (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে থানায় তিনটি জিআর ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টা ৫ মিনিটে মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের তালপাতিলা গ্রামের ডাঙ্গাপাড়ায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় ৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার কাউছার হোসেন ওরফে দিপু এলেঙ্গা সুইচগেট এলাকার মো. আবুল কালাম আজাদের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় আগে থেকেই তিনটি জিআর ওয়ারেন্ট মুলতবি রয়েছে।

পুলিশ সুপারের নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মান্দায় ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬