Dhaka ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ফরিদপুরে উদীচীর উদ্যোগে সুকান্তের জন্মশতবর্ষ উদযাপন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১২:২৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 23

আলোচনা, কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য ও স্মারকগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে ফরিদপুরে বাংলা সাহিত্যের বিপ্লবী চেতনার কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ফরিদপুর জেলা সংসদের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদীচী শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উদীচী ফরিদপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মোতালেবের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত শাওন। আলোচনায় অংশ নেন ড. বিমল কুমার বিশ্বাস, অধ্যাপক চৈতন্য চন্দ্র দাস ও কবি জাহাঙ্গীর খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদীচীর প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি গালিব রহমান।

আলোচকরা বলেন, সুকান্ত ভট্টাচার্য এখনো অত্যন্ত প্রাসঙ্গিক। মানুষ যতদিন বৈষম্যহীন, শোষণমুক্ত ও সমঅধিকারের সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে, ততদিন সুকান্তের কবিতা সেই সংগ্রামের প্রেরণা হয়ে থাকবে। তিনি বাংলা সাহিত্যের গতিপথে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন। তাঁর কবিতা মানুষের চিন্তা ও মনোজগতে গভীরভাবে প্রভাব ফেলে। তাই নতুন প্রজন্মের কাছেও সুকান্তের সাহিত্য বারবার ফিরে দেখার মতো।

আলোচনা পর্ব শেষে সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তি, তাঁর কবিতায় সুরারোপিত গান ও নৃত্যের সমন্বয়ে উদীচী ফরিদপুর জেলা শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কবি আরিফ রহমান, ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, বাংলা থিয়েটারের সভাপতি আনিসুর রহমান, ফরিদপুর চাঁদের হাটের সাধারণ সম্পাদক মাহফুজ খান বাদলসহ অন্যরা সুকান্তের কবিতা আবৃত্তি করেন।

সবশেষে উদীচী শিল্পীদের সমবেত কণ্ঠে সংগঠনের দলীয় সংগীত ‘আরশীর সামনে একা একা দাঁড়িয়ে’ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফরিদপুরে উদীচীর উদ্যোগে সুকান্তের জন্মশতবর্ষ উদযাপন

প্রকাশের সময় : ১২:২৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬