চতুর্থবারের মতো প্রকাশ্যে শাহজালাল মাজারে দানের টাকা গণনা শুরু
- প্রকাশের সময় : ১২:২৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 17
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেকচিগুলোর টাকা চতুর্থবারের মতো প্রকাশ্যে গণনা শুরু হয়েছে।
শনিবার সকাল ৯টায় সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মাজারের দানবাক্স ও ডেকচিগুলোর তালা খোলা হয়। এরপর মাজার প্রাঙ্গণেই শুরু হয় টাকা গণনার কার্যক্রম। দুপুর ১২টা পর্যন্ত গণনা চলছিল।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণনার কার্যক্রম পর্যবেক্ষণ করেন গণমাধ্যমকর্মী, সচেতন নাগরিক এবং মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিরা।
মাজার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রায় এক মাস চার দিন পর শনিবার আবারও দানবাক্সগুলো খোলা হয়েছে। এর আগে গত ১৬ আগস্ট দানবাক্স খোলা হয়েছিল।
প্রকাশ্যে দানের টাকা গণনার মাধ্যমে মাজারের দানবাক্স থেকে সংগৃহীত অর্থের হিসাব স্বচ্ছভাবে নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



















