Dhaka ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এমপি আবু তালিব নওগাঁয় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১০ কেজি গাঁজাসহ আটক ৩ বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর ইউরিয়া ও টিএসপি সংকটে কয়রার কৃষক, আমন আবাদে মারাত্মক হুমকি শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর ১২তম শাহাদাত বার্ষিকীতে কয়রায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন: ‘নৌকা’ স্থগিত, যুক্ত হলো ‘না’ প্রতীক নেপাল লিগে দল পেলেন আকবর আলী, পোখারায় সাকিব সংসদের তিন অধিবেশনে খরচ ৭০৩ কোটি টাকা দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 14

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ‘রাশিয়া নিষেধাজ্ঞা আইন’ নামে একটি বিল পাস হয়েছে। বিলটি আইনে পরিণত হলে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল কেনা ভারতসহ ১০টি দেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপের সুযোগ পাবে যুক্তরাষ্ট্র।

ভারত ছাড়াও সম্ভাব্য শুল্কের আওতায় পড়তে পারে চীন, হাঙ্গেরি, আজারবাইজান, তুরস্ক, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তান।

মার্কিন সংবাদমাধ্যম এপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার প্রতিনিধি পরিষদে বিলটি ভোটাভুটির জন্য উত্থাপন করা হয়। ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদের মধ্যে ৪২১ জন ভোট দেন। এর মধ্যে ২৬২ জন বিলটির পক্ষে এবং ১৫৯ জন বিপক্ষে ভোট দেন।

এর আগে ‘রাশিয়া নিষেধাজ্ঞা আইন’ মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাস হয়েছিল। প্রতিনিধি পরিষদেও পাস হওয়ায় এখন বিলটি প্রেসিডেন্টের অনুমোদনের জন্য হোয়াইট হাউসে যাবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হবে।

বিলটির মূল লক্ষ্য রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ বাহিনী ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার জ্বালানি তেলের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে। তবে কিছু দেশ নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে নিয়মিত তেল কিনে যাচ্ছে।

বিলের প্রস্তাব অনুযায়ী, রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কেনা দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র তাদের পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে পারবে। এর মাধ্যমে রাশিয়ার জ্বালানি রপ্তানি থেকে আয় কমানো এবং ইউক্রেন যুদ্ধের অর্থায়নে মস্কোর সক্ষমতা সীমিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

‘রাশিয়া নিষেধাজ্ঞা আইন’-এর অন্যতম প্রধান প্রস্তাবক ছিলেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। গত ৭ আগস্ট বিলটি সিনেটে পাস হয়। এরপর কয়েক দিন পরই গ্রাহাম ওয়াশিংটনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

সূত্র: এপি, দ্য হিন্দু

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

প্রকাশের সময় : ০৯:৩৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬