মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

ঢাকার আদালত উত্তর-দক্ষিণে বিভক্ত করতে হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 7

ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা মহানগর দায়রা জজ আদালতকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ—দুই পৃথক বিচারিক অঞ্চলে বিভক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

রিটকারী আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক, আইনগত ও বিচারিক পদক্ষেপ নিতে আইনমন্ত্রী, আইন ও বিচার বিভাগের সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে নোটিশ পাঠান তিনি। নোটিশের বিষয়ে সাড়া না পাওয়ায় হাইকোর্টে রিট করেন আইনজীবী।

নোটিশে ঢাকা উত্তর জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা উত্তর মহানগর দায়রা আদালত প্রতিষ্ঠার পাশাপাশি ঢাকা দক্ষিণ জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা দক্ষিণ মহানগর দায়রা আদালত প্রতিষ্ঠা বা পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

নোটিশে বলা হয়, ঢাকার বিপুল জনসংখ্যা, বিস্তৃত ভৌগোলিক এলাকা এবং ক্রমবর্ধমান দেওয়ানি, ফৌজদারি, পারিবারিক, বিশেষ ও মহানগর ফৌজদারি মামলার চাপ বিবেচনায় বিদ্যমান বিচারিক কাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন।

এতে আরও বলা হয়, বর্তমান বিচারিক ব্যবস্থায় বিপুলসংখ্যক মামলা, বিচারপ্রার্থী, আইনজীবী, সাক্ষী, আসামি ও সংশ্লিষ্ট ব্যক্তির সমাগমে বিচারিক প্রশাসনের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে। এর ফলে বিচারপ্রার্থীদের আদালতে যাতায়াত, মামলার ব্যবস্থাপনা এবং দ্রুত বিচার নিষ্পত্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকার আদালত উত্তর-দক্ষিণে বিভক্ত করতে হাইকোর্টে রিট

প্রকাশের সময় : ০৯:১৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬