Dhaka ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ভ্রাম্যমাণ আদালতে ২ মামলা, ১০ হাজার টাকা জরিমানা

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ০৬:৪২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 29

নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশনায় শহরের সদর হাসপাতাল রোডে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অভিযান চালিয়ে দুটি ক্লিনিকের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। এ সময় মোট ১০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে যথাযথ চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় দুটি ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয় এবং মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে চিকিৎসা বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনার জন্য ক্লিনিক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। নওগাঁ জেলা পুলিশের একটি দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, পরিবেশ সুরক্ষা ও চিকিৎসা বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ভ্রাম্যমাণ আদালতে ২ মামলা, ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৬:৪২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬