Dhaka ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চোরাচালান রোধে বিমানবন্দর-নৌবন্দর ও বাস টার্মিনালে বসবে স্ক্যানার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৩২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 11

অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে মানিলন্ডারিং অভিযান জোরদার করা হবে। আগামী পাঁচ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিমানবন্দরসমূহ, নৌবন্দর মোংলা এবং বাস টার্মিনালগুলোতে স্ক্যানার ও এক্স-রে মেশিন স্থাপন করা হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে মেহেরপুর-১ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. তাজউদ্দীন খানের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ডগ স্কোয়াড, ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার সিকিউরিটি ইউনিটের মাধ্যমে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করার লক্ষ্যে জনবল বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে উপজেলা পর্যায়ে সার্কেল স্থাপনের লক্ষ্যে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জেলা পর্যায়ে অফিস ভবন নির্মাণের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে অতিরিক্ত যানবাহন, বডি-ওর্ন ক্যামেরা ও আধুনিক সরঞ্জাম কেনা হবে। একই সঙ্গে সারাদেশে রাসায়নিক পরীক্ষাগার বা কেমিক্যাল টেস্টিং ল্যাব স্থাপনের কাজ দ্রুত শুরু করা হবে।

তিনি আরও জানান, এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে মেহেরপুর-১ আসনের সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল, নতুন যানবাহন ও প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম আনুপাতিক হারে বৃদ্ধি পাবে

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চোরাচালান রোধে বিমানবন্দর-নৌবন্দর ও বাস টার্মিনালে বসবে স্ক্যানার

প্রকাশের সময় : ০৮:৩২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬