Dhaka ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে গ্রাহকের টাকা সরিয়ে সিসি ক্যামেরায় ধরা সোনালী ব্যাংক কর্মকর্তা

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৬:৪০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সোনালী ব্যাংকের ঘাঘর বাজার শাখায় গ্রাহকের টাকা সরিয়ে রাখার অভিযোগ উঠেছে এক কর্মকর্তার বিরুদ্ধে। সিসি ক্যামেরার ফুটেজে বিষয়টি ধরা পড়ার পর গ্রাহকের টাকা ফেরত দেওয়া হয়েছে।

এ ঘটনায় ব্যাংক ও স্থানীয় এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আল-আমিন শেখ নামে এক গ্রাহক হজে যাওয়ার জন্য টাকা জমা দিতে সোনালী ব্যাংকের ঘাঘর বাজার শাখায় যান। সেখানে তিনি অফিসার ক্যাশ ফৈজিয়া হকের কাছে পাঁচ লাখ টাকা জমা দেন।

টাকা জমা দেওয়ার কিছুক্ষণ পর অফিসার ক্যাশ ফৈজিয়া হক জানান, জমা দেওয়া টাকার মধ্যে চার হাজার ৫০০ টাকা কম রয়েছে। তবে আল-আমিন শেখ দাবি করেন, তিনি পুরো পাঁচ লাখ টাকাই জমা দিয়েছেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

একপর্যায়ে আল-আমিন শেখ ব্যাংকের ম্যানেজার ফয়সাল হোসেনের কাছে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চান। ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, আল-আমিন শেখ পুরো পাঁচ লাখ টাকা জমা দিয়েছেন। এ সময় অফিসার ক্যাশ ফৈজিয়া হক ৫০০ টাকার নয়টি নোট অন্যত্র সরিয়ে রাখেন বলে ফুটেজে দেখা যায়।

গ্রাহক আল-আমিন শেখ বলেন, ‘হজে যাওয়ার জন্য বৃহস্পতিবার সোনালী ব্যাংকের ঘাঘর শাখায় গিয়ে অফিসার ক্যাশ ফৈজিয়া হকের কাছে পাঁচ লাখ টাকা জমা দিই। কিছুক্ষণ পর তিনি জানান, চার হাজার ৫০০ টাকা কম আছে। পরে ম্যানেজারের কাছে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চাই। এর আগেও অফিসার ক্যাশ ফৈজিয়া হক আমার দুই হাজার টাকা সরিয়ে ফেলেছিলেন। আমি ওই কর্মকর্তার শাস্তি দাবি করছি।’

অভিযোগের বিষয়ে অফিসার ক্যাশ ফৈজিয়া হক বলেন, ‘ব্যাংকে অনেক ভিড় থাকায় ভুলবশত এ ধরনের ঘটনা ঘটেছে। আমি তার চার হাজার ৫০০ টাকা ফেরত দিয়েছি।’

সোনালী ব্যাংকের ঘাঘর শাখার ম্যানেজার ফয়সাল হোসেন বলেন, ‘একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আল-আমিন শেখের টাকা ফেরত দেওয়া হয়েছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোপালগঞ্জে গ্রাহকের টাকা সরিয়ে সিসি ক্যামেরায় ধরা সোনালী ব্যাংক কর্মকর্তা

প্রকাশের সময় : ০৬:৪০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬