Dhaka ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধবিরোধী মতবিনিময়

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:৩২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

নওগাঁর পোরশা উপজেলার মুশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মাদক, বাল্যবিবাহ ও কিশোর-কিশোরীদের সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মতবিনিময় সভায় পুলিশ সুপার শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং মাদক ও সাইবার অপরাধের ভয়াবহতা সম্পর্কে তাদের সচেতন করেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মাদকদ্রব্যের অপব্যবহার, এর ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের নেতিবাচক দিক এবং কিশোর-কিশোরীদের বিপথগামী হওয়ার বিভিন্ন কারণ তুলে ধরেন।

প্রায় এক ঘণ্টার উপস্থাপনায় তিনি শিক্ষার্থীদের সাইবার অপরাধের বিভিন্ন দিক সম্পর্কেও ধারণা দেন। প্রযুক্তির সঠিক ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা এবং অনলাইনে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সচেতন থাকার বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেন।

পুলিশ সুপার শিক্ষার্থীদের মাদক ও অপরাধ থেকে দূরে থেকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে এখন থেকেই সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), শিক্ষক ও বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম কোনো পুলিশ সুপার বিদ্যালয়টিতে এসেছেন। পোরশার প্রত্যন্ত এলাকার এই বিদ্যালয়ে পুলিশ সুপারের আগমনকে তিনি অত্যন্ত আনন্দের ও সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করেন। এ সময় তিনি পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পোরশায় শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধবিরোধী মতবিনিময়

প্রকাশের সময় : ০৬:৩২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬