Dhaka ০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তিন-চার বছরের মধ্যে মসলাজাতীয় পণ্য আমদানি করতে হবে না: কৃষিমন্ত্রী কালুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টাঙ্গাইলে প্রথমবারের মতো মিষ্টি উৎসবের আয়োজন বগুড়ায় অস্ত্রসহ মান্দার দুই কিশোর গ্যাং সদস্য গ্রেফতার নথি টেম্পারিংয়ের অভিযোগে পোরশার নকল নবীস সাময়িক বরখাস্ত হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত? ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন পুলিশের সামনে নারীকে লাথি, ভাইরাল সেই ঘটনায় গ্রেপ্তার ৩   মধুখালীতে মহিলা পরিষদের সাংগঠনিক মাসের উদ্বোধন রানা প্লাজা দুর্নীতি মামলা: ফের যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ আদালতের

কালুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 11

রাজবাড়ীর কালুখালীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় কালুখালী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা ও মো. শাহজালাল মিয়াসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি হারুন অর রশীদ কালুখালীর উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি দলীয় নেতাকর্মীদের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘দলের মধ্যে কোনো ধরনের গ্রুপিং সহ্য করা হবে না।’ মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

আলোচনা সভা শেষে হারুন অর রশীদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের সময় : ০৬:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬