Dhaka ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ছেলে-নাতির বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় ৯০ বছরের বৃদ্ধা খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প প্রিয়াঙ্কা-প্রকৃতি আমায় ক্ষমা করে দিও প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৯ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, লাশ ফেলে পালাল বন্ধুরা মধুখালীতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিক, সাধারণ সম্পাদক লিটন নওগাঁর নাসরিন সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, খোলা মাঠেই চলছে পাঠদান কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান র‍্যালি অনুষ্ঠিত নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রিজভী

বগুড়ায় অস্ত্রসহ মান্দার দুই কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৫:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 53

নওগাঁর মান্দায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশের সমন্বিত দল। পরে তাদের দেখানো মতে একটি দেশীয় অস্ত্রসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মান্দা উপজেলার কসবা ইউনিয়নের তুরুকবাড়িয়া এলাকায় ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে একটি কিশোর গ্যাং গড়ে তুলে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ রয়েছে সুলতান ও পারভেজের বিরুদ্ধে। গত ২৫ ও ২৬ আগস্ট এলাকায় গুলিবর্ষণের ঘটনায় তাদের বিরুদ্ধে মান্দা থানায় মামলা হয়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে পুলিশ জানতে পারে, তারা ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরে ৩১ আগস্ট রাতে বগুড়ার শেরপুর উপজেলার ফুড ভিলেজ এলাকা থেকে ঢাকাগামী একটি গাড়িতে অভিযান চালিয়ে সুলতান ও পারভেজকে গ্রেফতার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১ সেপ্টেম্বর রাতে সুলতানের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি খেলনা পিস্তল, একটি ডেগার, সুইচ গিয়ার চাকুসহ অন্যান্য ধারালো অস্ত্র, তিনটি মোবাইল ফোন ও নগদ ১৬ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতার দুজনের বিরুদ্ধে হত্যা, সাইবার সুরক্ষা আইন ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বগুড়ায় অস্ত্রসহ মান্দার দুই কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

প্রকাশের সময় : ০৫:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬