Dhaka ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মায়ের বিচার চাইতে গিয়ে হুমকি-হয়রানির অভিযোগ জাবি শিক্ষার্থীর কালীগঞ্জে এসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম রোপণ বাড়াতে চাষি উদ্বুদ্ধকরণ চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়াল এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন পে-স্কেলে বেতন পাবেন ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারারকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন সাপাহারে ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার: এস এম জিলানী বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প তিন-চার বছরের মধ্যে মসলাজাতীয় পণ্য আমদানি করতে হবে না: কৃষিমন্ত্রী

দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার: এস এম জিলানী

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৮:৩৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে দরিদ্রদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এস এম জিলানী বলেন, ‘দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। দেশের কল্যাণে রাষ্ট্রনায়ক তারেক রহমান পর্যায়ক্রমে তার সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন।’

অনুষ্ঠানে ৩২ জন দরিদ্র মানুষের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকা এবং ৭৯ জনকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদারসহ বিএনপি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার: এস এম জিলানী

প্রকাশের সময় : ০৮:৩৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬