Dhaka ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আর্জেন্টিনাকে বিদায় বললেও থামছেন না মেসি, সামনে নতুন যে পথ মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বিচারকরা এআইয়ের সহায়তা নিতে পারেন; তবে রায় দিতে হবে নিজ বিবেচনায় : আইনমন্ত্রী এক থেকে দেড় সপ্তাহে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : রিজভী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু স্থানীয় নির্বাচনে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি প্রতারণা মামলায় বিদিশার জামিন নামঞ্জুর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ‘পাপ ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই’ বক্তব্য নিয়ে মুখ খুললেন পপি

আর্জেন্টিনাকে বিদায় বললেও থামছেন না মেসি, সামনে নতুন যে পথ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:১১:৫১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে মাঠে আর খেলতে দেখা যাবে না লিওনেল মেসিকে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর মাঠে না নামার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। তবে জাতীয় দল থেকে সরে দাঁড়ানো মানেই ফুটবল থেকে মেসির বিদায় নয়, বরং খেলোয়াড়ি ক্যারিয়ারের পরও ফুটবলের সঙ্গে আরও গভীরভাবে জড়িয়ে থাকার প্রস্তুতিই যেন দেখা যাচ্ছে।

২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক এখনও ইন্টার মায়ামির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বয়স ৩৯ হলেও পারফরম্যান্সে তার ছাপ এতটুকু কমেনি। এরই প্রমাণ মিলেছে গত শনিবার নিজের ক্লাবের পক্ষে একাই চার গোল করে। এমএলএসে ১৮ গোল নিয়ে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ গোলদাতাও তিনি।

মাঠের পারফরম্যান্স বলছে, মেসির পায়ে এখনও অনেক কিছু বাকি। তবে ভবিষ্যতে তিনি কতদিন খেলবেন, সেটি এখন আর শুধু চুক্তি কিংবা বয়সের হিসাবের ওপর নির্ভর করছে না। তার নিজের অনুভূতি, আকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত সিদ্ধান্তই হয়ে উঠবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

২০২৮ পর্যন্ত মায়ামিতে মেসি

ইন্টার মায়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তি ২০২৮ সালের শেষ পর্যন্ত। অর্থাৎ ২০২৭-২৮ এমএলএস মৌসুমেও তাকে মাঠে দেখা যাওয়ার কথা। শুধু তাই নয়, মায়ামি যদি কনকাকাফ চ্যাম্পিয়নস লিগের পরবর্তী আসরে জায়গা করে নেয়, সেখানেও শিরোপার জন্য লড়তে চাইবেন মেসি।

তবে চুক্তির মেয়াদ থাকলেই শেষ দিন পর্যন্ত খেলতেই হবে- এমন কোনো বাধ্যবাধকতা নেই। নিজের পেশাদার ক্যারিয়ারের শেষ টানার সঠিক সময়টা মেসি নিজেই সবচেয়ে ভালো বুঝবেন। চাইলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই খেলোয়াড়ি জীবন থামিয়ে দিতে পারেন তিনি।

সেক্ষেত্রেও অবশ্য মায়ামির সঙ্গে তার সম্পর্ক শেষ হওয়ার সম্ভাবনা কম। আগেভাগে অবসর নিলে ক্লাবটি তাকে প্রতিষ্ঠানটির অন্য কোনো দায়িত্বে যুক্ত রাখার বিষয়টি বিবেচনা করছে। অর্থাৎ মাঠের মেসি বিদায় নিলেও ইন্টার মায়ামির প্রকল্পে তার উপস্থিতি থেকে যেতে পারে।

মাঠের বাইরেও বাড়ছে মেসির সাম্রাজ্য

শুধু ইন্টার মায়ামিকে ঘিরেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছেন না মেসি। ফুটবলের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক ধরে রাখতে একের পর এক নতুন প্রকল্পেও যুক্ত হচ্ছেন তিনি। চলতি বছর স্পেনের তৃতীয় বিভাগের দল ইউনিয়ন এস্পোর্তিভো কর্নেলার মালিকানাও কিনেছেন মেসি। পাশাপাশি রয়েছে লিওনেস এফসিকে ঘিরে তার পারিবারিক প্রকল্প। উরুগুয়ের এলএসএমেও লুইস সুয়ারেজের সঙ্গে তার সংযোগ রয়েছে।

সব মিলিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ভবিষ্যৎ নিয়ে মেসি হয়তো নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। কিন্তু ফুটবলের সঙ্গে তার সম্পর্কের শেষ এখানেই নয়। খেলোয়াড় হিসেবে কবে বুট জোড়া তুলে রাখবেন, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে একটি বিষয় ক্রমেই পরিষ্কার- অবসরের পরও ফুটবল থেকে দূরে যাচ্ছেন না মেসি; বরং ভিন্ন ভূমিকায় আরও দীর্ঘ সময় তাকে দেখা যেতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আর্জেন্টিনাকে বিদায় বললেও থামছেন না মেসি, সামনে নতুন যে পথ

প্রকাশের সময় : ০৩:১১:৫১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬