Dhaka ১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মায়ের বিচার চাইতে গিয়ে হুমকি-হয়রানির অভিযোগ জাবি শিক্ষার্থীর কালীগঞ্জে এসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম রোপণ বাড়াতে চাষি উদ্বুদ্ধকরণ চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়াল এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন পে-স্কেলে বেতন পাবেন ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারারকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন সাপাহারে ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার: এস এম জিলানী বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প তিন-চার বছরের মধ্যে মসলাজাতীয় পণ্য আমদানি করতে হবে না: কৃষিমন্ত্রী

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

বেনাপোল প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৮:৫৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতিতে র‍্যালির মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে বেনাপোলের রাজপথ।

বিকেল ৫টায় বেনাপোল হাইস্কুল প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের করে বেনাপোল পৌর বিএনপি। এতে পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, নয়টি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নূর শপিং সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

পরে পৌর বিএনপির সভাপতি নাজিমউদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের।

বক্তব্যে আবু তাহের বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা ও আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপির নেতা-কর্মীরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে এসেছে। আগামী দিনেও নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করবেন।

এ সময় পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মিলন, সহসভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, আখতারুজ্জামান, নাসিমুল গনী বল্টু, আবদার হোসেন, যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ ও আমিরুল ইসলাম বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশের সময় : ০৮:৫৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬