Dhaka ০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ছেলে-নাতির বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় ৯০ বছরের বৃদ্ধা খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প প্রিয়াঙ্কা-প্রকৃতি আমায় ক্ষমা করে দিও প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৯ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, লাশ ফেলে পালাল বন্ধুরা মধুখালীতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিক, সাধারণ সম্পাদক লিটন নওগাঁর নাসরিন সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, খোলা মাঠেই চলছে পাঠদান কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান র‍্যালি অনুষ্ঠিত নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রিজভী

১২ কেজির এলপিজির দাম কমল ১৩ টাকা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৫২:০৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 33

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমানো হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিইআরসি জানায়, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য ১ হাজার ৫৯৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম বুধবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।

বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১৩২ টাকা ১২ পয়সা।

এর আগে জুলাই মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। আগস্টে দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা করা হয়েছিল। তার আগে জুলাইয়ে একবারে ৩৫৭ টাকা কমানো হয়েছিল। তখন আগের মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৮৫ টাকা।

এদিকে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। প্রতি লিটারের দাম ৭৩ টাকা ৬৭ পয়সা থেকে কমিয়ে ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসে অটোগ্যাসের দাম ছিল ৭০ টাকা ৪০ পয়সা।

এ ছাড়া বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি ঘনমিটার ২৮৫ টাকা ৩০ পয়সা নির্ধারণ করেছে কমিশন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১২ কেজির এলপিজির দাম কমল ১৩ টাকা

প্রকাশের সময় : ০৫:৫২:০৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬