Dhaka ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ছেলে-নাতির বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় ৯০ বছরের বৃদ্ধা খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প প্রিয়াঙ্কা-প্রকৃতি আমায় ক্ষমা করে দিও প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৯ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, লাশ ফেলে পালাল বন্ধুরা মধুখালীতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিক, সাধারণ সম্পাদক লিটন নওগাঁর নাসরিন সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, খোলা মাঠেই চলছে পাঠদান কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান র‍্যালি অনুষ্ঠিত নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রিজভী

মধুখালীতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:২২:১৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 37

ফরিদপুরের মধুখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সমন্বয়ে মতবিনিময় সভা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. ওহাব মোল্যার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাসুদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উৎপল কুমার ভৌমিক।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন।

এ ছাড়া বক্তব্য দেন জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন খন্দকার, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাহাবুবুর রহমান, ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. রিজাউল করিম ঝটু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি দিলীপ কুমার আচার্য, পল্লী চিকিৎসক মো. আতিয়ার রহমান, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পাঁচু গোপাল মণ্ডল, অভিভাবক হিমাংশু কুমার সাহা ও মো. তালেব হোসেন মোল্যাসহ অনেকে।

বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে শিক্ষার্থীদের দূরে রাখা এবং বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মধুখালীতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

প্রকাশের সময় : ০৬:২২:১৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬