Dhaka ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প প্রিয়াঙ্কা-প্রকৃতি আমায় ক্ষমা করে দিও প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৯ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, লাশ ফেলে পালাল বন্ধুরা মধুখালীতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিক, সাধারণ সম্পাদক লিটন নওগাঁর নাসরিন সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, খোলা মাঠেই চলছে পাঠদান কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান র‍্যালি অনুষ্ঠিত নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রিজভী সার নিয়ে উদ্বেগের কারণ নেই, মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 46

পুরস্কারের ৩ হাজার রুপি দিয়ে দুই মেয়ের পড়াশোনার খরচ মেটাবেন—এই লক্ষ্যেই শাড়ি পরে খালি পায়ে আড়াই কিলোমিটারের ম্যারাথনে দৌড়ে প্রথম হয়েছেন ৪৭ বছর বয়সী ভারতের মহারাষ্ট্রের রমাবাই রণবীর।

সোমবার (৩১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মহারাষ্ট্রের বীড় জেলার আম্বাজোগাই এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে ‘অমৃত দৌড়’ নামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে কয়েকশ তরুণ-তরুণীর সঙ্গে অংশ নেন রমাবাই।

সাধারণ শাড়ি ও প্লাস্টিকের চপ্পল পরে দৌড় শুরু করেন তিনি। কিন্তু দৌড়ের একপর্যায়ে চপ্পল বারবার খুলে যাওয়ায় সেটি হাতে নিয়ে খালি পায়েই ছুটতে থাকেন। কর্দমাক্ত রাস্তা, পাথর ও কাদাজল পেরিয়ে শেষ পর্যন্ত অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে সবার আগে ফিনিশিং লাইনে পৌঁছান তিনি।

রমাবাইয়ের জীবনও সংগ্রামে ভরা। কয়েক বছর আগে স্বামীকে হারানোর পর দুই মেয়ের দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। কৃষিনির্ভর পরিবারে অভাবের কারণে মেয়েদের পড়াশোনা চালিয়ে নিতে বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। সুযোগ পেলে বাড়তি কাজও করেন তিনি।

ম্যারাথনের পুরস্কারের ৩ হাজার রুপি দিয়ে মেয়েদের বই, টিউশন ফি ও পড়াশোনার অন্যান্য খরচ মেটানোর কথা জানিয়েছেন রমাবাই। তাঁর কাছে এ জয় শুধু একটি দৌড় প্রতিযোগিতায় সাফল্য নয়; সন্তানদের ভবিষ্যতের জন্য এক মায়ের লড়াইয়েরও প্রতীক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা

প্রকাশের সময় : ১০:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬