Dhaka ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, লাশ ফেলে পালাল বন্ধুরা মধুখালীতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিক, সাধারণ সম্পাদক লিটন নওগাঁর নাসরিন সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, খোলা মাঠেই চলছে পাঠদান কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান র‍্যালি অনুষ্ঠিত নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রিজভী সার নিয়ে উদ্বেগের কারণ নেই, মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি : শফিকুর রহমান

টাঙ্গাইলে প্রথমবারের মতো মিষ্টি উৎসবের আয়োজন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 56

টাঙ্গাইলের পর্যটন সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে প্রথমবারের মতো ‘মিষ্টি উৎসব-২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জেলা প্রশাসন। আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর টাঙ্গাইল পৌর উদ্যান প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা প্রশাসক শরীফা হকের নির্দেশনায় এ উৎসবের আয়োজন করা হচ্ছে।

আয়োজকেরা জানান, দেশের গণ্ডি পেরিয়ে টাঙ্গাইলের শতবর্ষের ঐতিহ্যবাহী মিষ্টি শিল্পকে পরিচিত করার পাশাপাশি জেলার স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পণ্য তুলে ধরাই এ উৎসবের অন্যতম লক্ষ্য। উৎসবে প্রজন্মের পর প্রজন্ম ধরে মিষ্টি তৈরির সঙ্গে যুক্ত কারিগরদের তৈরি বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি প্রদর্শন করা হবে। পাশাপাশি থাকবে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ির বড় প্রদর্শনী।

‘ব্র্যান্ড টাঙ্গাইল’ গড়ে তোলা, ঐতিহ্যবাহী মিষ্টি শিল্প সংরক্ষণের পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি এবং স্থানীয় পণ্যের প্রসারের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করা—এ তিনটি প্রধান উদ্দেশ্য সামনে রেখে উৎসবটি আয়োজন করা হচ্ছে।

আয়োজকেরা আশা করছেন, টাঙ্গাইলের জিআই পণ্য শাড়ি, আনারস, চমচম ও সন্দেশসহ ঐতিহ্যবাহী শিল্পকে কেন্দ্র করে এ উৎসব জেলার পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করবে। একই সঙ্গে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা, মিষ্টির কারিগর, তাঁতি ও ব্যবসায়ীদের নতুন বাজার ও ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হবে।

জেলা প্রশাসক শরীফা হক বলেন, ‘টাঙ্গাইলের জিআই পণ্য শুধু টাঙ্গাইলের নয়, এগুলো বাংলাদেশের গর্ব।’ স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি পর্যটনকে এগিয়ে নিতে এ বার্তা সবার কাছে পৌঁছে দেওয়াই উৎসবের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।

ভিডিও দেখুন এখানে

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টাঙ্গাইলে প্রথমবারের মতো মিষ্টি উৎসবের আয়োজন

প্রকাশের সময় : ০৬:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬