Dhaka ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দক্ষিণ চীন সাগরে ছোট দ্বীপে সামরিক স্থাপনা গড়ে তুলছে বেইজিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা: কৃষিমন্ত্রী ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় এক দিনে চারজনের মৃত্যু আকস্মিক পাহাড়ি ঢলে নেপালে নিখোঁজ ৩৮৪ পর্যটক শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত্যু বেড়ে ৯৫০ দলের নাম ভাঙিয়ে কেউ দখল ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভী বিমানে হঠাৎ অসুস্থ যাত্রী, জরুরি অবতরণের পর মৃত ঘোষণা গোপালগঞ্জে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত, হামলাকারীরা পলাতক

ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় এক দিনে চারজনের মৃত্যু

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 4

ঝিনাইদহে পৃথক তিনটি দুর্ঘটনায় এক দিনে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতি, ঝিনাইদহ শহরের বাইপাস সড়কে বাসের ধাক্কায় এক তরুণী এবং কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) জেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন অমরেন্দ্র নাথ ভৌমিক ও তাঁর স্ত্রী মিনা রানী ভৌমিক। স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়িতে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন মিনা রানী। তাকে উদ্ধার করতে গিয়ে স্বামী অমরেন্দ্র নাথও বিদ্যুতায়িত হন। পরে স্বজন ও প্রতিবেশীরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, ঝিনাইদহ শহরের বাইপাস সড়ক এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় জান্নাতুল ফেরদৌস তুলি নামে এক তরুণী নিহত হয়েছেন। স্থানীয়দের ভাষ্য, বেপরোয়া গতির বাসটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও পুলিশ সেটি শনাক্ত ও জব্দের প্রক্রিয়া চালাচ্ছে বলে জানা গেছে।

এদিকে কালীগঞ্জে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির ট্রেন চলে আসায় তিনি দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সংশ্লিষ্ট থানা-পুলিশ পৃথক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় এক দিনে চারজনের মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬