Dhaka ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৯৫০ ২৮ সেপ্টেম্বর থেকে আবার হামের টিকা পাবে শিশুরা রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার না হলে সুনাম ক্ষুণ্ন হতো: রিজভী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা আদালতে পাঠানো হয়েছে বিদিশা সিদ্দিককে সবজির সরবরাহ কম, চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা এবার যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্কারোপের ঘোষণা কানাডার বিশ্বজুড়ে মার্কিন ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার স্থগিত পাকিস্তানে সরকারি হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর

পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০১:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 19

নওগাঁর পোরশায় প্রায় ২০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক মূল্য ১০ লাখ টাকার বেশি বলে জানা গেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় লোকজন মোবাইল ফোনে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমানকে বিষয়টি জানান। তাঁরা জানান, উপজেলার ঘাটনগর ইউনিয়নের কানাপাড়া গ্রামের কুজা পুকুরের পশ্চিম পাশে পানির ধারে কাদামাটির নিচে কষ্টিপাথর সদৃশ একটি হিন্দুধর্মীয় দেবতার মূর্তি পড়ে রয়েছে।

খবর পেয়ে বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে অবহিত করা হয়। পরে পুলিশ সুপারের নির্দেশে পোরশা থানার ওসি মো. জিয়াউর রহমান পুলিশ সদস্যদের নিয়ে বিকেল ৪টা ৫ মিনিটের দিকে ঘটনাস্থলে যান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাদামাটির নিচে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি দেখতে পায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মূর্তিটি উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা মূর্তিটির উচ্চতা প্রায় ২৫ ইঞ্চি, প্রস্থ ১১ ইঞ্চি এবং ওজন ১৯ কেজি ৮০০ গ্রাম। প্রাথমিকভাবে এর মূল্য প্রায় ১০ লাখ টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার করা মূর্তিটি বর্তমানে পোরশা থানা হেফাজতে সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রকাশের সময় : ০১:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬