Dhaka ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৩৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 8

ঝিনাইদহে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ, খোলা অবস্থায় খাদ্যদ্রব্য রাখা, অনুমোদনহীন রং ব্যবহার এবং মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে ভাটই বাজারের লিমন হোটেলকে ১০ হাজার টাকা এবং আল ফুরকান সুইটসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ঝিনাইদহ সদর উপজেলার চরমুরারীদহ এলাকার মগের মুল্লুক হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ভাটই বাজারের মিষ্টির দোকান ও হোটেলগুলোতে তদারকির সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ, খোলা অবস্থায় খাদ্যদ্রব্য সংরক্ষণ, খোলা লবণ ব্যবহার, খাদ্যপণ্যে অনুমোদনহীন রং ব্যবহার, ফ্রিজে কাঁচা ও রান্না করা বাসি খাবার একসঙ্গে সংরক্ষণ এবং মূল্যতালিকা প্রদর্শন না করার মতো অনিয়ম পাওয়া যায়।

পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী লিমন হোটেল ও আল ফুরকান সুইটসকে জরিমানা করা হয়।

এ ছাড়া সদর উপজেলার চরমুরারীদহ এলাকায় মগের মুল্লুক হোটেলে তদারকির সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ এবং ফ্রিজে কাঁচা ও রান্না করা বাসি খাবার একসঙ্গে সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ঝিনাইদহ সদরের আরাপপুর বাজারে ডিমের পাইকারি দোকান ও মুদি দোকানগুলোতেও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের যথাযথভাবে মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে এ বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা ও শৈলকুপা উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. বুলবুল আহমেদ। আইনশৃঙ্খলা রক্ষায় ঝিনাইদহ জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ১০:৩৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬