Dhaka ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দলের নাম ভাঙিয়ে কেউ দখল ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভী বিমানে হঠাৎ অসুস্থ যাত্রী, জরুরি অবতরণের পর মৃত ঘোষণা গোপালগঞ্জে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত, হামলাকারীরা পলাতক হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৯৫০ ২৮ সেপ্টেম্বর থেকে আবার হামের টিকা পাবে শিশুরা রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার না হলে সুনাম ক্ষুণ্ন হতো: রিজভী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা আদালতে পাঠানো হয়েছে বিদিশা সিদ্দিককে সবজির সরবরাহ কম, চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা এবার যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্কারোপের ঘোষণা কানাডার

গোপালগঞ্জে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত, হামলাকারীরা পলাতক

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 2

গোপালগঞ্জে পূর্বশত্রুতার জেরে শিবলী (৩০) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে অন্তর ও তার সহযোগীদের বিরুদ্ধে। আহত শিবলী গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া এলাকার বাসিন্দা।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে সোয়া ১০টার মধ্যে জেলা শহরের পুলিশ লাইন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবলী মোটরসাইকেলযোগে উলপুর হয়ে গ্রামের বাড়ি বলাকৈড় যাচ্ছিলেন। পথে পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে অন্তর ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাথায় একাধিক কোপ এবং লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে শিবলী গুরুতর আহত হন।

হামলার পর স্থানীয়রা আহত শিবলীকে উদ্ধার করে প্রথমে শহরের মোহাম্মদপাড়া এলাকার নার্গিস ক্লিনিকে নিয়ে যান। পরে পুলিশ তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।

ঘটনার পর অন্তর ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে মামলা বা গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোপালগঞ্জে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত, হামলাকারীরা পলাতক

প্রকাশের সময় : ০৪:০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬