Dhaka ০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সংসদ গ্রন্থাগারকে ই-পার্লামেন্টের আওতাভুক্ত করার উদ্যোগ সীমান্তে হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন : স্বরাষ্ট্রমন্ত্রী এক বছরের মধ্যে জবির আবাসিক হল নির্মাণের চেষ্টা করা হবে: শিক্ষামন্ত্রী হঠাৎ রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী দরজার সামনে কান্নার শব্দ, পলিথিন খুলতেই মিলল নবজাতক আগুনে পুড়ে যাওয়া রোগীর চিকিৎসায় নতুন দিগন্ত, কানাডার বিজ্ঞানীদের বিশ্বজয় কবর থেকে সুগন্ধি আসার গুজব, স্বপ্নে বলেছেন ‘বেঁচে আছেন’— তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা শৈলকুপায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সীমান্তে হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 6

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার জাতীয় সংসদে সরকারি দলের মহিলা আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনিরের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের প্রতিটি সীমান্ত সম্মেলনে বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হয়েছে। বাংলাদেশ সরকার সবসময়ই সীমান্তে আত্মরক্ষার অজুহাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের তীব্র বিরোধিতা করে আসছে।

তিনি বলেন, বিএসএফের গুলিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক চুক্তি না হলেও বিভিন্ন পর্যায়ে জবাবদিহিতা ও ক্ষতিপূরণের প্রশ্ন তুলে ধরা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, বাংলাদেশের ধারাবাহিক কূটনৈতিক ও কৌশলগত চাপের মুখে বিএসএফ সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে অমরণঘাতী অস্ত্র ব্যবহারের বিষয়ে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি বলেন, সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বাংলাদেশ সরকার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে কাজ করছে এবং এ বিষয়ে কূটনৈতিক পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সীমান্তে হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০৬:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬