Dhaka ০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ, ঋণের শর্তে এসেছে পরিবর্তন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ চার দেশের প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস আমার এখনো বিয়ে হয়নি : পূজা চেরি নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান রাষ্ট্রপতি নির্বাচন : প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ ঢাকায় আর্জেন্টাইন তারকা ক্যানিজিয়া, প্রত্যাশা বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি
মানুষ নিজ এলাকায় স্বল্প খরচে চিকিৎসাসেবা নিতে পারে সরকার সে উদ্যোগ গ্রহণ করেছে

হঠাৎ রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৩৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 92

হঠাৎ রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শন করেছেন ¯^াস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন| বুধবার দুপুর আড়াইটার দিকে তিনি হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেড় ঘণ্টা ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রন্ধনশালাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন| পরিদর্শনকালে হাসপাতালের তেমন কোনো ত্রুটি ধরা পড়েনি জানিয়ে ¯^াস্থ্যমন্ত্রী বলেন, মানুষ যাতে নিজ এলাকার কাছেই ¯^ল্প খরচে চিকিৎসাসেবা নিতে পারে সরকার সে উদ্যোগ গ্রহণ করেছে|
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ¯^াস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলা হাসপাতাল, এমনকি উপজেলা পর্যায়েও ধাপে ধাপে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে, যাতে দরিদ্র রোগীরা ¯^ল্প খরচে নিজ এলাকার কাছেই ডায়ালাইসিস সেবা নিতে পারেন| আমরা চাইনা চিকিৎসার অভাবে কোনো মানুষের মৃত্যু হোক| বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ¯^াস্থ্যসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে তারা দিনরাত কাজ করছেন| সেই লক্ষ্যেই দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করা হচ্ছে|
রাজবাড়ী সদর হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, হাসপাতালের জন্য একটি সমšি^ত ট্রিটমেন্ট প্ল্যান ˆতরি করতে হবে| ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে এবং হাসপাতালের মর্গে ফ্রিজার সংযোজন করা হবে| পাশাপাশি হাসপাতালের সেবার মান, চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতি এবং দায়িত্ব পালনের বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে|
চিকিৎসক সংকট বিষয়ে বলেন, গত ১৭ বছরে ¯^াস্থ্য খাতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও প্রশিক্ষণের যথাযথ ব্যবস্থা করা হয়নি| আমরা এখন একটি কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার চেষ্টা করছি| বিশেষ বিসিএসের মাধ্যমে নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে এবং প্রশিক্ষণের সুযোগও বাড়ানো হবে| রাজবাড়ী সদর হাসপাতালে সম্প্রতি ১৪ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও তাদের মধ্যে ছয়জন এখনও যোগদান করেননি| একজন নারী চিকিৎসক দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকে অন্যত্র প্র্যাকটিস করছেন বলে জেনেছেন| তাকে সাত দিনের মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে| অন্যথায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে|
১০ শয্যার আইসিইউ ইউনিট বাস্তবে চালু না থাকার বিষয়ে বলেন, আমরা শুধু আইসিইউ নয়, ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিটও স্থাপনের উদ্যোগ নিয়েছি| এ বিষয়ে সভা ও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে| দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের কাজ চলছে| এবারের বাজেটে ডায়ালাইসিস সেবার খরচ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে| প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে, যাতে মানুষ নিজ এলাকার কাছেই ¯^ল্প খরচে চিকিৎসা নিতে পারে| ইতোমধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), ভেন্টিলেটর, হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা, সি-প্যাপ ও অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ করা হয়েছে|
পরিদর্শনকালে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন|
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন জানান, ¯^াস্থ্যমন্ত্রী হঠাৎই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন| কুষ্টিয়া থেকে ঢাকায় ফেরার পথে তিনি রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শন করেন| দুপুর ২টার পরে তার আগমনের বিষয়টি জানতে পারেন তারা|

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মানুষ নিজ এলাকায় স্বল্প খরচে চিকিৎসাসেবা নিতে পারে সরকার সে উদ্যোগ গ্রহণ করেছে

হঠাৎ রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৫:৩৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬