সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ হুমকির মধ্যে বুলেটপ্রুফ কাচ ছাড়াই ‘জলসা’র বাইরে অমিতাভ

এক বছরের মধ্যে জবির আবাসিক হল নির্মাণের চেষ্টা করা হবে: শিক্ষামন্ত্রী

জবি প্রতিনিধি :
  • প্রকাশের সময় : ০৫:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 132

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আবাসন সংকট নিরসনে এক বছরের মধ্যে আবাসিক হল নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ডিন’স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন ও ক্যাম্পাস সংকটের বিষয়ে তার কাছে আবেদন জানিয়েছেন। এ বিষয়ে শিক্ষাসচিবও দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।

শিক্ষামন্ত্রী বলেন, “হল নির্মাণে সাধারণত কয়েক বছর সময় লাগে। তবে দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নিয়ে এক বছরের মধ্যে আবাসিক হল নির্মাণের চেষ্টা করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।”

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পাশেই বাংলাদেশ ব্যাংকের কিছু আবাসিক ভবন রয়েছে বলে তিনি জেনেছেন। সরকারি মালিকানাধীন ওই জায়গা বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণে ব্যবহার করা সম্ভব কি না, তা খতিয়ে দেখা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের পরিসর বৃদ্ধি পেলে শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, ২০২২ সালে ডিন’স অ্যাওয়ার্ড নীতিমালা প্রণয়ন করা হলেও দীর্ঘদিন তা বাস্তবায়িত হয়নি। বর্তমান প্রশাসনের উদ্যোগে এবার প্রথমবারের মতো শিক্ষার্থীদের এই সম্মাননা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। তবে আবাসন সংকট, দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ধীরগতি, বাজেট ঘাটতি এবং স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, শিক্ষাসচিব আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়াসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১০৪ জন শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে কলা অনুষদ থেকে ২১ জন, বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ১৬ জন, বিজ্ঞান অনুষদ থেকে ১৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ১৭ জন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ থেকে ২৯ জন এবং আইন ও চারুকলা অনুষদ থেকে ৩ জন করে শিক্ষার্থী এ সম্মাননা লাভ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এক বছরের মধ্যে জবির আবাসিক হল নির্মাণের চেষ্টা করা হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশের সময় : ০৫:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬