Dhaka ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজন গ্রেপ্তার ব্রহ্মপুত্র এক্সপ্রেসকে উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত বিয়ের বিতর্ক : মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীরা এক গর্বের নাম : প্রধানমন্ত্রী জবি সাংবাদিক সমিতির নির্বাচন কমিশনার হলেন এনসিপি নেতা, ক্যাম্পাস জুড়ে সমালোচনা এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে রেল যোগাযোগ বন্ধ পেনাল্টি থেকে মেসির গোল, ৩-০তে আইসল্যান্ডকে উড়াল আর্জেন্টিনা সাফজয়ী ঋতুপর্ণার ঘর নির্মাণে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ৫ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসছে, ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন আমানতকারীরা

দেশে নিবন্ধিত সিম ৩২ কোটি ৮২ লাখ: সংসদে তথ্যপ্রযুক্তিমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / 10

দেশে বর্তমানে বৈধভাবে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, দেশের চারটি মোবাইল অপারেটর কোম্পানির মাধ্যমে এসব সিম সেবা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ডাক বিভাগের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস বা পোস্ট পিকআপ পয়েন্ট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ লক্ষ্যে উপযুক্ত স্থান নির্ধারণের কাজ শুরু হয়েছে।

তিনি জানান, ই-কমার্স ও এফ-কমার্স খাতকে সহায়তা দিতে দেশের গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রসেসিং, বুকিং, সর্টিং, পরিবহন ও বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ডাক সেবার আধুনিকায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে ভূমি দলিল হোম ডেলিভারি, পাসপোর্ট বাল্ক ডেলিভারি এবং ড্রাইভিং লাইসেন্স হোম ডেলিভারি কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি ই-কমার্স পণ্যের ক্যাশ অন ডেলিভারি সেবা চালুর বিষয়টি প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সংক্রান্ত ভিডিও মামলা ও নোটিশ ডাকযোগে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠানো হচ্ছে। পাশাপাশি ডিএমএস সফটওয়্যারের মাধ্যমে রিয়েল টাইম ট্র্যাকিং সুবিধাও চালু করা হয়েছে।

মন্ত্রী বলেন, ডাক বিভাগের মাধ্যমে কম খরচে চিঠি ও পার্সেল ডেলিভারি, ইএমএস সেবা এবং বিদেশে পার্সেল পাঠানোর সুবিধা চালু রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে স্বল্প খরচে ও দ্রুত সময়ে মৌসুমি ফল পরিবহনও করা হচ্ছে।

সব মিলিয়ে এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ডাক বিভাগের সেবা আরও দ্রুত, আধুনিক ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশে নিবন্ধিত সিম ৩২ কোটি ৮২ লাখ: সংসদে তথ্যপ্রযুক্তিমন্ত্রী

প্রকাশের সময় : ০৮:৫১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬