Dhaka ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ২

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৫:৪৯:২২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 4

নওগাঁর সদর ও পত্নিতলা উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ৭ জুন সদর ও পত্নিতলা থানার বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

সদর থানার অভিযানে ভোর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ শহর থেকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডগামী সড়কের মদিনা টায়ার অ্যান্ড এসএস পাইপের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তি সাইফুল ইসলাম (৪২)। তিনি নওগাঁ সদর উপজেলার বর্ষাইল এলাকার মৃত লুতফর রহমানের ছেলে।

অন্যদিকে, সকাল ৫টার দিকে পত্নিতলা উপজেলার ফাজিলপুর এলাকায় আরেকটি অভিযান চালায় ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে একটি আমবাগানের সামনে অভিযান পরিচালনার সময় দুইজনের মধ্যে একজন পালিয়ে গেলেও হাসান বাবু (১৯) নামে একজনকে আটক করা হয়। তিনি সাপাহার উপজেলার মানিকুড়া উত্তরপাড়া গ্রামের নুরনবীর ছেলে।

তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামি মতিউর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে আরও ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ২ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, পলাতক মতিউর রহমান (৩১) পত্নিতলা উপজেলার ফাজিলপুর গ্রামের সোলেমানের ছেলে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় নওগাঁ সদর ও পত্নিতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ২

প্রকাশের সময় : ০৫:৪৯:২২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬