গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
খোরশেদ আলম, নওগাঁ:
- প্রকাশের সময় : ০১:৫৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 4
নওগাঁর পত্নীতলায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হকের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ০৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ সকালে পত্নীতলা থানাধীন কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর পাগলিডাঙ্গা মোড় বটগাছের নিচে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তন্ময় মন্ডল (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত তন্ময় মন্ডল পত্নীতলা উপজেলার গোপীনগর গ্রামের বিদ্যুৎ মন্ডলের ছেলে।
এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Tag :
























