Dhaka ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১২ অক্টোবর ইউপি নির্বাচনের সময় জানানো হবে : ইসি সানাউল্লাহ মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় সাড়ে ৭ টন চাল বিতরণ: উপকৃত ৩০০ জেলে পরিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে গভীর রাতে জোড়া ককটেল বিস্ফোরণ: ক্যাম্পাসে আতঙ্ক হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে: পানিসম্পদমন্ত্রী নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ২ জন আটক স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা: রিজভী গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’ বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক, কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ২ জন আটক

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ০৪:১৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 14

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মান্দা থানাধীন ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নের চকমানিক সোনারপাড়া মোড়ে গোলবর হোসেনের মুদির দোকানের সামনে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—চক শ্রীকৃষ্ণ গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে মো. সাজু (২৫) এবং বড় বাড়িয়া গ্রামের মো. শামসেরের ছেলে মো. সৈকত হোসেন। তারা উভয়েই মান্দা থানার নওগাঁ জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, আটকের সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ২ জন আটক

প্রকাশের সময় : ০৪:১৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬