Dhaka ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালীর বড় কলকলিয়ায় নৌকা বাইচের ফাইনাল

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৭:৫৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 6

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড় কলকলিয়া বিলে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ২টায় বড় কলকলিয়া ঐক্যবদ্ধ শক্তির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ফাইনালকে ঘিরে বিকেল থেকেই বিলের দুই পাড়ে হাজারো দর্শকের সমাগম ঘটে।

ফাইনাল পর্বে বিভিন্ন এলাকা থেকে সাতটির বেশি প্রতিযোগী নৌকা অংশ নেয়। ঢাক-ঢোলের তালে মাঝি-মাল্লাদের বৈঠার ছন্দ আর দর্শকদের করতালিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. শাজাহান আলী মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুল সালাম মন্ডলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রথম পুরস্কার হিসেবে বড় ফ্রিজ পেয়েছে কেএসবি শায়েস্তাপুর দল। দ্বিতীয় পুরস্কার হিসেবে ছোট ফ্রিজ পেয়েছে নিউ একতা এক্সপ্রেস, খরখড়িয়া ও ছোট কলকলিয়া দল। তৃতীয় পুরস্কার হিসেবে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন পেয়েছে সোনার বাংলা, বাজুগাড়িয়া দল।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন হুমায়ুন কবির প্রবাসী, সায়েম মন্ডল প্রবাসী, আনিচুর রহমান কাঞ্চন, জসিম মোল্লা ও রাশেদ বিশ্বাস।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীর বড় কলকলিয়ায় নৌকা বাইচের ফাইনাল

প্রকাশের সময় : ০৭:৫৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬