Dhaka ১১:০৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৩৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 4

ঝিনাইদহের কালীগঞ্জে ইসলামী ব্যাংকের গাজীর বাজার এজেন্ট শাখায় গ্রাহকদের অর্থ অনিয়মের ঘটনায় প্রকৃত দোষীদের আড়াল করে রাজনৈতিক সুবিধা হাসিলের উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর নেতা মাওলানা ওলিয়ার রহমানকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আয়োজিত একটি মানববন্ধনকে ‘ষড়যন্ত্রমূলক ও মিথ্যা’ দাবি করে এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) কালীগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রতিনিধি ও শাখা-সংশ্লিষ্টরা এ প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মো. আব্দুল মান্নান মিয়া। তিনি বলেন, “একটি কুচক্রী মহল প্রকৃত দোষীকে আড়াল করতে মরিয়া হয়ে উঠেছে।”

তিনি অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের গাজীর বাজার এজেন্ট শাখার সাবেক ইনচার্জ মাসুম বিল্লাহর শ্বশুর মাওলানা ওলিয়ার রহমান জামায়াতে ইসলামীর দায়িত্বশীল পদে থাকায় একটি মহল তাঁকে বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

আব্দুল মান্নান মিয়া আরও বলেন, “অডিটের মাধ্যমে বিষয়টি ইতোমধ্যে মীমাংসিত হওয়া সত্ত্বেও শুধুমাত্র হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ইসলামী ব্যাংকের সামনে ভিত্তিহীন মানববন্ধনের আয়োজন করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এজেন্ট শাখার সাবেক ইনচার্জ মাসুম বিল্লাহ। তিনি শাখায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, গত ৭ জুলাই ইসলামী ব্যাংকের জোনাল অফিসের অডিট দল শাখাটির সার্বিক তদন্ত সম্পন্ন করে।

মাসুম বিল্লাহ বলেন, অডিট প্রতিবেদনে মোট ৩৬ লাখ ৮১ হাজার টাকার অনিয়মের বিষয়টি উঠে এসেছে। এর মধ্যে ব্যাংকের এজেন্ট মালিক আমিরুল ইসলামকে ৩১ লাখ ৭০ হাজার ২০০ টাকা এবং তাঁকে ৫ লাখ ১০ হাজার ৮০০ টাকার জন্য দায়ী করা হয়েছে।

তিনি আরও জানান, অডিট প্রতিবেদনে তাঁর ওপর নির্ধারিত ৫ লাখ ১০ হাজার ৮০০ টাকা তিনি ইতোমধ্যে সংশ্লিষ্ট গ্রাহকদের পরিশোধ করেছেন। এ সংক্রান্ত প্রমাণপত্রও ব্যাংকে জমা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা বিভ্রান্তিকর কোনো অপপ্রচারে কান না দিয়ে অডিট প্রতিবেদন ও ব্যাংকের সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে হয়রানি না করে ঘটনার প্রকৃত তথ্য প্রকাশের দাবি জানান তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ১০:৩৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬