Dhaka ০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫ টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন ১২ অক্টোবর ইউপি নির্বাচনের সময় জানানো হবে : ইসি সানাউল্লাহ মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় সাড়ে ৭ টন চাল বিতরণ: উপকৃত ৩০০ জেলে পরিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে গভীর রাতে জোড়া ককটেল বিস্ফোরণ: ক্যাম্পাসে আতঙ্ক

জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৫০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 2

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন-২০২৭ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য যোগ্য গ্র্যাজুয়েটদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ মে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৮তম সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন-২০২৭ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে সমাবর্তনে অংশগ্রহণের জন্য যোগ্য গ্র্যাজুয়েটদের আগামী ১৫ অক্টোবর দুপুর ১২টা থেকে ২০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক (সম্মান), বিবিএ বা সমমানের এবং ২০১৬-১৭ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর, এমবিএ বা সমমানের ডিগ্রিধারীরা সমাবর্তনে অংশ নিতে পারবেন। এছাড়া এমফিল, পিএইচডি এবং প্রফেশনাল ও সান্ধ্যকালীন প্রোগ্রামের যেসব শিক্ষার্থী বা গবেষক অন্তত একটি ডিগ্রি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন, তারাও সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি স্নাতক (সম্মান), বিবিএ ও সমমানের ডিগ্রির ক্ষেত্রে ৫ হাজার টাকা এবং স্নাতকোত্তর, এমবিএ ও সমমানের ডিগ্রির ক্ষেত্রে ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এমফিল ও পিএইচডির জন্য ৬ হাজার ৫০০ টাকা এবং প্রফেশনাল ও সান্ধ্যকালীন স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য ৮ হাজার টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মূল সনদ ফি ৫০০ টাকা, এমফিল ও পিএইচডির ক্ষেত্রে ১ হাজার টাকা এবং প্রফেশনাল ও সান্ধ্যকালীন স্নাতকোত্তরের ক্ষেত্রে ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ক্ষেত্রবিশেষে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

যোগ্য গ্র্যাজুয়েটদের https://convocation.jnu.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সভাপতিত্বে আগামী ৩০ জানুয়ারি ২০২৭ দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর

প্রকাশের সময় : ০৭:৫০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬