Dhaka ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

দৌলতদিয়া যৌনপল্লীতে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 20

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় হারুন অর রশিদ (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হারুন অর রশিদ ঢাকার ধামরাই উপজেলার বারবাড়িয়া গ্রামের মৃত গেন্দু সরকারের ছেলে। তিনি বর্তমানে দৌলতদিয়া যৌনপল্লীতে আয়ুব মণ্ডলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালানো হয়। অভিযানে আয়ুব মণ্ডলের বাড়ি থেকে ১০০ লিটার অবৈধ দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক সংরক্ষণ ও বিক্রির অভিযোগে হারুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়া যৌনপল্লীতে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ০৫:৪৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬