Dhaka ০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ কে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০২:৫০:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 43

রাজবাড়ীর পাংশা উপজেলায় জুন ২০২৬ মাসের উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, পাংশা মডেল থানার প্রতিনিধি মিনহাজ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. জাহাঙ্গীর আলম, পাংশা সিদ্দিকীয়া শাহজুঁই কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু মুসা আশয়ারী, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষের পক্ষে মনোয়ার হোসেন, জেলা ও উপজেলা সেক্রেটারি ইন্সপেক্টর তৈয়বুর রহমান, রাজবাড়ী-২ আসনের প্রতিনিধির পক্ষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিঙ্কু, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান (ভিপি রাজা), বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ কে আজাদ।

এ সময় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সভার শুরুতে গত এক মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় পাংশায় গুল ফ্যাক্টরির কার্যক্রম, পাংশা বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যা এবং সেখানে স্থায়ীভাবে একজন ট্রাফিক সার্জেন্ট নিয়োগের বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া উপজেলার দক্ষিণাঞ্চলে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনা সম্পর্কে সদস্যদের অবহিত করেন ইউএনও।

সভায় অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা, মাদক নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিরসন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “পাংশাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০২:৫০:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬