গুরুত্বপূর্ণ সংবাদ:
ঝিনাইদহে মন্দিরসংলগ্ন এলাকায় বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
- প্রকাশের সময় : ০৪:১৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / 26
ঝিনাইদহ সদর উপজেলার নয়াহাটি এলাকায় মন্দিরসংলগ্ন একটি স্থান থেকে লক্ষ্মী রানি (৭৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে স্থানীয় এক ব্যক্তি মন্দির এলাকায় আম কুড়াতে গিয়ে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই বৃদ্ধার মরদেহ দেখতে পান। পরে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও স্বজনদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Tag :























