Dhaka ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

কালীগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৪:১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 106

অবৈধ চেয়ারম্যানের অপসারণ, গ্রাহকদের আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্ট সরকারের দোসরদের বয়কট এবং গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহকরা।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা শাখার সামনে ইসলামী ব্যাংকের গ্রাহকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্রাহকদের কষ্টার্জিত আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে অবিলম্বে অবৈধ চেয়ারম্যানকে অপসারণ এবং গ্রাহকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবি জানান তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক শফিউদ্দিন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক জাকারিয়া, আব্দুল মমিন, দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ শহিদুল ইসলাম, নুরজাহান বেগম, রহিমা খাতুন ও শিরিন শবনম।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক এবং সচেতন নাগরিকরা অংশ নেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন

প্রকাশের সময় : ০৪:১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬